বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মেহেরপুরে দুর্বৃত্তের হামলায় দুই সাংবাদিক আহত, আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ :  মেহেরপুরের আমঝুপিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র নামে একটি এনজিও সংস্থার দপ্তরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এসময় আরও আহত হন জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজউদ্দৌলা পাভেল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় আবু লায়েস ও জিয়াউর রহমান নামে দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে।  

জানা যায়, সোমবার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি নামক স্থানে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। মানব উন্নয়ন কেন্দ্রের একজন কর্মকর্তা ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকায় সংস্থাটির দপ্তরের সামনে জড়ো হয় সাধারণ মানুষ। এ সময় ওই জটলার ছবি তুলতে গেলে ৮/১০জন দুর্বৃত্ত সাংবাদিক রাশেদুজ্জামানের ওপর চড়াও হয়। এসময় তারা লাঠি নিয়ে হামলা করে। দুর্বৃত্তদের হাত থেকে সাংবাদিক রাশেদুজ্জামানকে বাঁচাতে এগিয়ে গেলে জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজউদ্দৌলা পাভেলের ওপরেও হামলা করে তারা।  এ সময় আহত হন এই দুই সাংবাদিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

আহত সাংবাদিক রাশেদুজ্জামান বলেন, পেশাগত দায়িত্ব পালন করার জন্য ভিডিও ফুটেজ ধারণ করার একপর্যায়ে কিছু ব্যক্তি আমার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠি নিয়ে আঘাত করে। হামলার সময় ভিডিও ফুটেজ নেওয়ার জন্য গালিগালাজ করছিল তারা। হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে হামলাকারীরা। হামলার ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন এই দুই সাংবাদিক।  

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে  হামলাকারীদের মধ্য থেকে একজনকে আটক  করেছে। কিছু সঙ্ঘবদ্ধ চক্রের মাধ্যমে ঘটনাটি ঘটানো হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। পরে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।  

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে মেহেরপুর প্রেসক্লাব। উদ্ভূত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুরের সাংবাদিক সমাজ।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit