রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে ভর্তি হয়েছেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে তার আগে ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি।

পেন্টাগন বলেছে, লয়েড অস্টিনের মূত্রথলি সংক্রান্ত সমস্যার কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার আগে ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি।

পেন্টাগন আরও জানিয়েছে, ৭০ বছর বয়সী অস্টিনকে ভর্তি করা হয়েছে ভার্জিনিয়ার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। তিনি সেখানেই চিকিৎসা নেবেন। এ খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউস এবং সিনিয়র কর্মকর্তারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডিসেম্বরে ও জানুয়ারিতে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়া এবং হাসপাতালে থাকার বিষয়টি প্রকাশ না করায় তদন্তাধীন ছিলেন। এ জন্য গত সপ্তাহে তিনি দুঃখ প্রকাশ করেন। এ অবস্থায় রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে পেন্টাগন দ্বিতীয় একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, লয়েড অস্টিন তার কার্যক্রম এবং অফিসিয়াল দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসকে।

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে এক বৈঠকে যোগ দিতে এ সপ্তাহের বুধবার ব্রাসেলস যাওয়ার কথা ছিল লয়েড অস্টিনের। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার ফলে সেই পরিকল্পনা ভেস্তে যাবে কিনা তা পরিষ্কার নয়।

গত বছর অস্টিনের প্রোস্টেট ক্যান্সারের অপারেশন করা হয়। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে জটিলতার কারণে পায়ে, কোমড়ে এবং পেটে মারাত্মক ব্যথার জন্য নববর্ষের দিন তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর পরীক্ষায় মূত্র চলাচলের পথে সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে কমপক্ষে দু’সপ্তাহ ধরে তিনি হাসপাতালে অবস্থান করছেন। জানুয়ারিতে তাকে যখন আবার হাসপাতালে ভর্তি করা হয় তার তিন দিন পরে প্রতিরক্ষা বিষয়ক সিনিয়র কর্মকর্তারা ও বাইডেন প্রশাসন এ বিষয়ে জানতে পারে। 

গত সপ্তাহে সংবাদ সম্মেলন করেন লয়েড অস্টিন। তিনি বলেন, তিনি যে হাসপাতালে ছিলেন সে বিষয়ে হোয়াইট হাউসের বা অন্য কোনও কর্মকর্তাকে না জানাতে তার কোনও স্টাফকে কখনওই নির্দেশ দেননি। তবে স্টাফরা তার নির্দেশের বাইরে গেছেন কিনা, এমন প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। যথাযথভাবে বিষয়টি জানাতে ব্যর্থতার জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। এ জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit