মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

ঢাবিতে শিক্ষা বিষয়ক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘গ্লোবাল অ্যাসেম্বলি অন ফিউচার অব এডুকেশন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ১১ ফেব্রুয়ারি (২০২৪) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘বিল্ডিং স্মার্ট গ্লোবাল এডুকেশন কমিউনিটিজ: ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ফর সাসটেইনেবিলিটি ইন এডুকেশন’। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবং ইউএনডিপি’র সহযোগিতায় গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিইআইএসটি) এই সম্মেলন আয়োজন করেছে। ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, জিইআইএসটি-এর প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব কুমার দেব, জিইআইএসটি গ্লোবাল-এর সভাপতি ড. সব্যসাচী মজুমদার এবং ভাইস প্রেসিডেন্ট বামন কুমার ঘিমির উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতার সমন্বয়ে আমাদের নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইতোমধ্যেই নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে এবং আমাদের দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা এর মাধ্যমে অত্যন্ত উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেনসহ ৮টি দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit