শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বইমেলা: বিজ্ঞানের বেগেও কমেনি ছাপার অক্ষরের আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

সাহিত্য ডেস্ক : বলা হয়, বিজ্ঞান এনে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। হাতে হাতে স্মার্টফোন, মোবাইল স্ক্রিনেই যেন সব বিনোদন। কিন্তু তারপরও কি ছাপা অক্ষরের আবেদন কমেছে? কমেনি বলেই এখনও সব বয়সীর মেলবন্ধন ঘটে, প্রাণের অমর একুশে বইমেলায়।

রোববার (১১ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, স্টলে স্টলে পাঠক খুঁজে ফিরছেন প্রিয় লেখকের বই। যুগ যতই আধুনিক হোক, বইপ্রেমীদের ভিড় দিনকে দিন বাড়ছে।


বই কিনতে আসা এক দর্শনার্থী বলেন, ‘এখনও দেখছি, যার লেখার ভাষাটা আমার ভালো লাগবে–এরকম দু-একটা বই কেনার ইচ্ছা আছে।’তবে বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন আছে, আছে অভিযোগ-অনুযোগ। এ জন্য ভালো বই বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন তরুণ লেখকরা।

এক লেখক বলেন, ‘আমরা যেটা ভালো লাগে না সেটা নিয়ে বেশি কথা বলি, যেটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলি কম। কিন্তু আমরা যদি ভালো লাগাটা নিয়ে একটু কথা বলি, তবে ভালো বিষয়টা ছড়িয়ে দেয়া সম্ভব।’

বিশ্লেষকরা বলছেন, বাঙালির যা কিছু আপন এবং নিজস্ব তারমধ্যে অন্যতম এই বইমেলা। তাই এর ব্যাপ্তির পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দিতে হবে নিজেদের স্বকীয়তার স্বার্থেই।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit