বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চুলের যত্নে প্রতিদিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুলের যত্নে এই প্যাক, সেই প্যাক আরও কত কী ব্যবহার করছেন! প্রাত্যহিক চুলের যত্ন ছাড়া এসব হেয়ার ট্রিটমেন্ট কোনো কাজেই আসবে না। রুক্ষতা, অতিরিক্ত তেলতেলে, আরও নানা সমস্যা! সব মিলিয়ে চুলের বারোটা বেজে গেছে। কিন্তু উপায় একটা আছেই! প্রয়োজন নিয়মিত যত্ন এবং সাবধানতা। মেনে চলুন কয়েকটি ঘরোয়া উপায়।

শ্যাম্পু করুন সপ্তাহে তিন দিন

বাইরের ধুলা-ধোঁয়া আর পুষ্টিহীনতায় চুলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই অনেকে প্রতিদিন চুলে শ্যাম্পু করে থাকেন। তবে প্রতিদিন শ্যাম্পু করার ফলে মাথার ত্বকের প্রাকৃতিক তেলও ধুয়ে যায়। যা চুলের জন্য অত্যন্ত উপকারী। তাই প্রতিদিন নয়, সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন।

স্ক্যাল্পের যত্ন নিন

প্রতিদিনের ব্যস্ততায় অনেকেই মাথার ত্বক (স্ক্যাল্প) পরিষ্কার করার বিষয়টি ভুলে যান। চুলের সমস্যার শুরু হয় এখান থেকেই। তাই মাথার ত্বক অর্থাৎ স্ক্যাল্পে পরিষ্কার রাখা খুবই জরুরি। সপ্তাহে অন্তত এক দিন চুলে শ্যাম্পু করার সময় স্ক্যাল্প বা মাথার ত্বক ভালোভাবে ম্যাসাজ করে ধুয়ে নিতে ভুলবেন না।

কন্ডিশনার ব্যবহার

চুলে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। তা না হলে মৌসুমি আর্দ্রতায় চুল শুষ্ক হয়ে যেতে বাধ্য। তাই শ্যাম্পুর পর কন্ডিশনিং করুন। কন্ডিশনার দূষণ থেকেও চুলকে রক্ষা করে।

ভালোভাবে চুল শুকিয়ে নিন

চুল ভেজা রাখা মোটেও উচিত নয়। কেননা, এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাই বলে সব সময় হেয়ার ড্রায়ারে চুল শুকাবেন না। সে ক্ষেত্রে ভেজা চুল তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে বাতাসে শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার যতটা সম্ভব এড়িয়ে চলুন। 

ভেজা চুল বাঁধবেন না

ভেজা চুল কখনই বেঁধে রাখবেন না। এতে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়া, খুশকি এবং চুলে গন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 

তেল কত দিন পরপর

প্রতিদিন চুলে তেল দেওয়া জরুরি নয়। তবে চুল স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন চুলের গোড়ায় এবং পুরো চুলে তেল লাগাতে হবে। চুল শুষ্ক ও ভঙ্গুর হলে দুই দিন পরপর তেল ম্যাসাজ করা ভালো।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit