মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ডোমারে মাদারল্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাদারল্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে এবং মতিনা-সোলায়মান ট্রাস্টের সহযোগিতায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সেনারায় দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে নিউজ ব্যাংক-তিনবাংলা প্রধান কবি-সম্পাদক সালেম সুলেরী’র সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন করেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এনকে আলম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে কন্ঠশিল্পী সহিদুল সরকার, প্রধান শিক্ষক নূরল ইসলাম বিএসসি, ভাষা সৈনিকপুত্র গোলাম ফারুক, কবি আনোয়ারুল হক, ইউপি সদস্য মিজানুর রহমান, নারী সংগঠক লাভলী বেগম বকুল, ছাত্র নেতা নাজিমুদ্দিন প্রামানিক লায়ন প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানের সভাপতি কবি-সম্পাদক সালেম সুলেরী বলেন, শৈত্যপ্রবাহে বেহাল দশা উত্তরবঙ্গের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কম্বল ও শীতবস্ত্র বিতরণ চলছে। বে-সরকারী খাতে ঢাকার “মাদারল্যান্ড ফাউন্ডেশন” হয়েছে বিশেষ স্পন্সার। মতিনা-সোলায়মান ট্রাস্ট ও দিয়েছে দুই শতাধিক কম্বল। এলাকার অসহায় মানুষকে সহায়তা প্রদানের জন্য “মাদারল্যান্ড ফাউন্ডেশন” এর চেয়ারম্যান সৈয়দ রানা মুস্তাফীসহ ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। একই দিনে ত্রাণ কার্যক্রমের অংশ হিসাবে ঠাকুরগাঁও, তেতুলিয়া, ডোমার ও দেবীগঞ্জে ৩শতাধীক কম্বল বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit