মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির চত্ত্বরে নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক। নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা  আনিছুর রহমান পটল, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভায় নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম সরকার গত বার্ষিক সাধারণ সভার কার্য্যবিবরণী পাঠন ও অনুমোদন ও ১ জানুয়ারি  ২০২৩ইং সাল হতে ৩১ ডিসেম্বর ২০২৩ইং সালের আয় ও ব্যয় হিসাব পর্যালোচনা ও অনুমোদন এবং সাংগঠনিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন। পরে সন্ধ্যা ৭টায় বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি। এবং বিশেষ অতিথি হিসেবে  নওগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ড   কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোজ্জামেল হক মজনু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল হোসেন, ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর  চায়না বেগম,  ৭,৮,৯ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা খাতুন  উপস্থিত ছিলেন।  পরিশেষে প্রীতিভোজ অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit