শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম

কয়লাখনির বিলের মাছ চুরি ঠেকাতে স্মার্ট আইপি ক্যামেরা স্থাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির বিলের মাছ চুরি ঠেকাতে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম আইপি স্মার্ট ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিলটির মৎস্য অভয়াশ্রমকে ‘স্মার্ট মৎস্য অভয়াশ্রমে’ রূপান্তর করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিলে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে বিলের মাছ চুরি হচ্ছিল। এ প্রযুক্তি মৎস্যসম্পদ ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের জন্য মৎস্য অভয়াশ্রমের মাছের নিরাপদ প্রাকৃতিক প্রজননসহ দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য বাড়াতে সহায়ক হবে। অভয়াশ্রম পাহাড়াদার না থাকার কারণে মৎস্য নিধন ও মেরামতের বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। ৪০০ একর বিলের মধ্যে ১২০ শতক জুড়ে আইপি স্মার্ট ক্যামেরা স্থাপন করা হয়েছে।  
       
এ ব্যাপারে পার্বতীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ শাহীন জানান, দেশে প্রথমবারের মতো এ উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও বিলুপ্ত প্রায় মাছের পুনরাবির্ভাবে এ প্রযুক্তি সহায়ক হবে। বিলে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিভিন্ন জাতের মাছ চুরি করে নিয়ে যায়। চুরি ঠেকাতে এবং চোর ধরতে এ নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit