মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা চান নওয়াজ শরিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ তার দলকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দেশটির জাতীয় পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটে দেশকে সংকট থেকে বের করে আনতে তাকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

দেশটির এবারের নির্বাচনে লাহোরের এনএ-১৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওয়াজ। দেশে স্থিতিশীলতা আনতে ‘একদলীয় সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন’ উল্লেখ করে জনগণকে ভোট দেওয়ার জন্য বাসা-বাড়ি থেকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পিএমএল-এনের এ নেতা এবারের নির্বাচনে জয়ের মাধ্যমে রেকর্ড চতুর্থ মেয়াদে পাকিস্তানের ক্ষমতায় আসছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভয়াবহ অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া পাকিস্তানে প্রায় বিরোধীবিহীন নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন ঘিরে দেশটিতে গত কয়েক মাস ধরে ব্যাপক সহিংসতা চলছে। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মাঝে অনুষ্ঠিত এ নির্বাচনে অংশ নিতে পারছেন না দেশটির গত নির্বাচনে বিজয়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। এক সময় দুর্নীতির দায়ে রাজনীতিতে আজীবন নিষেধাজ্ঞার দণ্ডাদেশপ্রাপ্ত নওয়াজ শরিফ লন্ডন ও দুবাইয়ে চার বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের শেষের দিকে দেশে ফিরেছেন।

আর তিনি দেশে ফেরার কয়েক মাস আগে কারাগারে গেছেন ইমরান খান। রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁস (সাইফার) এবং তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে যথাক্রমে ১০ ও ১৪ বছরের সাজা দিয়েছেন আদালত। এই নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না তিনি। তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) যেসব প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ও আদালত। ফলে নিজেদের বড় দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীদের তুলনায় বেশ বেকায়দায় আছেন পিটিআই প্রার্থীরা।

নির্বাচনের পরে সরকার গঠন এবং তার সরকারের অগ্রাধিকার কী হবে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে নওয়াজ বলেছেন, একটি দলকে অন্যের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে দেশ পরিচালনার জন্য অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। আল্লাহর দোহাই! জোট সরকারের কথা বলবেন না। একদলীয় সংখ্যাগরিষ্ঠতা দেশের জন্য গুরুত্বপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit