শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সদর উপজেলার ৪৫ টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার গনের মাঝে ক্লিনিকে আসা সেবা গ্রহীতা গ্রাামীণ জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের পক্ষ হতে শিশুদের ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র, রক্ত চাপ পরিমাপক যন্ত্র ও নেভূলাইজার মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আবু হেনা মোস্তফা কামাল। এ সময় ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ কামরুজ্জামান সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জানো প্রকল্পের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উল্লেখিত ডিজিটাল যন্ত্রের ব্যাবহার পদ্ধতি শিখিয়ে দেন।উল্লেখ- জয়েন্ট এ্যাকশন পর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরকারকে সহায়তা প্রদান করে আসছে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit