বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের ইতিবাচক সাড়া: রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাবিত চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে ওই উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। 

গোষ্ঠীটির এক শীর্ষ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে ওই নেতা বলেন, “গাজায় নতুন একটি যুদ্ধবিরতির খসড়া প্রস্তুত হয়েছে। আমরা তাতে সাড়া দিয়েছি। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে- গাজা পুনর্গঠন সংক্রান্ত কয়েকটি ধারা বা শর্তও যেন সেখানে সংযুক্ত করা হয়।”

তিন মধ্যস্থতাকারী দেশ আমেরিকা, কাতার, মিশর এবং যুদ্ধের অন্যতম পক্ষ ইসরায়েলের তত্ত্বাবধানে প্রস্তুত হওয়া চুক্তিটি সম্পর্কে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্রের বরাতে কেবল এটুকু জানা গেছে, চুক্তিতে ৬ মাসের যুদ্ধবিরতি এবং আরও বেশি সংখ্যক জিম্মি-বন্দি বিনিময় প্রস্তাব করা হয়েছে।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র— উভয়পক্ষই বলেছে, তারা হামাসের জবাব পর্যালোচনা করছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি জানিয়েছেন, হামাসের সাড়া প্রসঙ্গে ইসরায়েলের অবস্থান জানতে বুধবার রাষ্ট্রটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াসহ গোষ্ঠীটির বেশ কয়েক জন শীর্ষ পর্যায়ের নেতা কাতারে বসবাস করেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এক বার্তায় বলেছেন, “এক সপ্তাহ আগে হামাসের কাছে চুক্তির খসড়া পাঠানো হয়েছিল। হামাস নেতারা আমাদের জানিয়েছেন যে চুক্তির ব্যাপারে তারা ইতিবাচক। আমরা আশা করছি শিগগিরই একটি সফল যুদ্ধবিরতি চুক্তি আমরা উপহার দিতে পারব।” সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit