বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় মিশরে ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরে পৌঁছেছেন। গেল বছরের অক্টোবর থেকে এ নিয়ে পঞ্চমবার মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি। গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে তার এ সফর।

মঙ্গলবার মিশরীয় মধ্যস্ততাকারীদের সঙ্গে ব্লিঙ্কেনের সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রসহ মিশরীয় মধ্যস্ততাকারীরা আরবদের সঙ্গে মিলে যুদ্ধ শেষের জন্য একটি চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজা যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ২৭ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।  

গাজায় ২৩ লাখ লোকের বাস, যাদের বেশির ভাগই বাস্তুচ্যুত। এ বাসিন্দারা খাদ্য, ওষুধ, আশ্রয়ের সংকটে ভুগছেন। গাজার বেশির ভাগ অংশই ইসরায়েলের চার মাস ধরে চালানো বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার একটি চুক্তি নিয়ে কাজ করছেন, যেটি যুদ্ধ বন্ধ করবে এবং বন্দি বিনিময় করতে দেবে। তবে ইসরায়েল ও হামাস শর্তে একমত হওয়ার ক্ষেত্রে অনেক দূরে রয়েছে বলে জানা গেছে।  

মার্কিন কর্মকর্তারা বলছেন, ব্লিঙ্কেন কায়রো ও পরে দোহায় যাওয়ার পর প্রস্তাবিত চুক্তি সম্পর্কে হামাসের প্রতিক্রিয়া জানতে পারবেন বলে আশা করছেন। বুধবার ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্রিফ করতে সেদেশে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit