বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ঢাবিতে শুরু হয়েছে ‘টিচার্স ক্রিকেট লীগ’

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগ- এর ১০ম আসর আজ ০৬ ঢাবিতে শুরু হয়েছে ‘টিচার্স ক্রিকেট লীগ’ (২০২৪ )মঙ্গলবার বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 অনুষ্ঠানে প্রো-

ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ক্রিকেট লীগ 

আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. ক্সসয়দ শাইখ ইমতিয়াজ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের 

ডিন, অংশগ্রহণকারী ৪টি দলের পৃষ্ঠপোষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন লীগ 

আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই ক্রিকেট লীগ আয়োজন করায় আয়োজকদের 

ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের জন্য ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সুশৃঙ্খল ও সুস্থ মানসিকতার এই প্রতিযোগিতা শিক্ষকবৃন্দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে

এবং শিক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত 

করেন। নেতৃত্ব ও ব্যক্তিত্বকে আরও দৃঢ় করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অংশ 

নেয়ার জন্য উপাচার্য শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান।

এবারের লীগে ‘মহান একুশে’, ‘উত্তাল ৬৯’, ‘দুর্বার ৭১’ এবং ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এই ৪টি দলে 

শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচে ‘মহান একুশে’ দলের বিপক্ষে মাঠে নামে ‘স্বোপার্জিত 

স্বাধীনতা’।

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit