বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সংরক্ষিত আসনের মনোনয়ন কিনলেন শাওন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

বিকেল ৩টা পর্যন্ত মোট ৬৪৫টি ফরম বিক্রি করে ক্ষমতাসীন দলটি। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

কার্যালয়ের ভেতরে দ্বিতীয়তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয়তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়নপত্র নিচতলায় জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit