বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

বিশ্ব বুঝতে পেরেছে এদেশে সভ্য লোকের থাকার পরিস্থিতি নেই: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে, এদেশে কোনো সভ্য লোকের বাস করার মতো পরিস্থিতি নেই। এরা (আওয়ামী লীগ) আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাজের ওপর অপমানের শেষ কোথায়- শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কড়া সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। মিয়ানমারের মর্টার শেলে বাংলাদেশে দুজনের নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আজ রাখাইন থেকে সৈন্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আবার তাদের নিক্ষেপ করা বোমায় এ দেশের মানুষ আহত ও নিহত হয়। এটি আসলে কীসের লক্ষণ, আমার জানা নেই। বিএসএফ এত লোককে গুলি করে মারল, এর বিরুদ্ধে কোন ব্যবস্থাই সরকার নিল না। এমনকি একটা প্রতিবাদ পর্যন্ত করলেন না।  

তিনি বলেন, আগে যখন বিডিআর ছিল, তখন বিএসএফের দিক থেকে একটা গুলি করলে জবাবে এপার থেকে দশটা গুলি করা হতো। কিন্তু এখন এর কোন প্রতিবাদ না করে উলটো তাদের সঙ্গে এক হয়ে নাস্তা করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনমন্ত্রী যখন বললেন সাগর-রুনির হত্যা মামলার রায় পঞ্চাশ বছরেও হবে না। তাদের ক্ষমতায় রাখলে এদেশের কেউ নিরাপদে থাকবে না। মান-সম্মান তো দুরের কথা, জীবনটা নিয়েও বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, আদালত যদি অন্ধ হয়ে যায় এবং বিচার বিভাগ যদি পঙ্গু হয়ে যায়, আর বিচারকদের বিবেক যদি জাগ্রত না হয়, তারা শুধুমাত্র চাকরি করার জন্য সরকারের পক্ষে কথা বলেন, তাহলে দেশের বিচার বিভাগ কলঙ্কিত হয়ে যায়। আদালতের প্রতি মানুষের যথেষ্ট সম্মানবোধ আছে। বিচার বিভাগই পারে এ করুণ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো শাহজাহান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit