শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

‘নির্বাচনি প্রিমিয়ার লিগে’ একাই খেলছেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিন রুশ রাষ্ট্রীয় দপ্তর ক্রেমলিনের উল্টো দিকে প্রদর্শনী হলের মঞ্চে ঢুকলেন। তিনি ঢোকামাত্রই সমবেত দর্শক করতালি দিয়ে উঠে দাঁড়ালেন। স্বাগত জানালেন পুতিনকে।

এ প্রদর্শনী থেকে একটা বিষয় স্পষ্ট। তা হলো- এই প্রদর্শনী এটাই বোঝাতে চায় যে পুতিনের প্রিমিয়ার লিগে একাই খেলছেন পুতিন। পুতিন নিজেই এই লিগ তৈরি করেছেন এবং তিনিই এর প্রধান। রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থা পুতিনেরই রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক খেলার সব নিয়মই তার। নির্বাচনও তার একার। বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিন ক্ষমতায় থাকা ও পঞ্চমবারের মতো নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দেশটির জনমত তুলে ধরার চেষ্টা করেছেন বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ।

প্রতিবেদনে ওই প্রদর্শনীর অভিজ্ঞতা তুলে ধরেন রোজেনবার্গ। সেখানে রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই কনচালভস্কি বলেন, পুতিন একজন অসাধারণ নেতা। তিনি সবচেয়ে সাহসী ও জ্ঞানী ব্যক্তি। রুশ গায়িকা নাদেজহদা বাবকিনা বলেছেন, রাশিয়ার জনগণ তাদের প্রেসিডেন্টের সমর্থনে কখনো এতটা ঐক্যবদ্ধ ছিলেন না। কেউ এটি প্রতিরোধ করার চেষ্টা করলে ব্যর্থ হবেন।

পুতিনের কট্টর সমালোচকেরা দীর্ঘকাল ধরে নির্বাসিত। তারা হয় নির্বাসনে, না হয় কারাগারে। রোজেনবার্গ বলেন, পরিস্থিতি যখন এ রকম, তখন এই নির্বাচনে কী ঘটতে চলেছে, তা বলাটা খুব সহজ। তিনি বলেন, আমার মনে আছে, ৩০ বছর আগে মস্কোয় কোনো একটি রুশ টেলিভিশন চ্যানেলে নির্বাচনের ফল ঘোষণা দেখছিলাম। ওই নির্বাচনে কে জিততে চলেছেন, সে সম্পর্কে কারও কোনো ধারণা ছিল না। কারণ সে সময়ে রুশরা গণতন্ত্র, স্বাধীনতা ও তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহাল ছিল। নির্বাচনের ফল কী হতে চলেছে, তা জানতে জ্যোতিষীর কাছেও যেতেন অনেকে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit