বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসন নিয়ে ইসির সভা বিকেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বিকেল ৩টায় বসছে নির্বাচন কমিশনের (ইসি) সভা। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

মঙ্গলবার ইসির উপসচিব মো. শাহ আলম সাক্ষরিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানানো হয়, কমিশন সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন। বৈঠকের পরে ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। ৯ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। এবার ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট করতে হবে। এ ভোট সংরক্ষিত আসনের প্রার্থীদের ভোট দিবেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit