বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জাপোরিঝিয়া ফ্রন্টলাইন পরিদর্শন করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন ইউক্রেেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্স জানিয়েছে, এ সময় তিনি ইউক্রেনের সেনাদের হাতে পদক তুলে দেন।

জেলেনস্কির কার্যালয় রবিবার (৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, ইউক্রেনের জনপ্রিয় সেনাপ্রধানকে শীঘ্রই বরখাস্ত করা হতে পারে এমন তীব্র জল্পনার মধ্যেই তিনি ফ্রন্টলাইন পরিদর্শন করলেন।

জাপোরিঝিয়া অঞ্চল পরিদর্শন করার পর জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, ‘যোদ্ধাদের সমর্থন করা এবং তাদের পুরস্কৃত করতে আজ এখানে থাকা আমার জন্য সম্মানের বিষয়। শত্রুদের প্রতিহত করা এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য তারা একটি কঠিন মিশনের মুখোমুখি।’

এদিকে গত শুক্রবার দুটি সূত্র জানিয়েছে, রাশিয়ার দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের তদারকিকারী শীর্ষ সামরিক কমান্ডারকে বরখাস্ত করার পরিকল্পনার কথা এরই মধ্যে হোয়াইট হাউসকে জানিয়েছে ইউক্রেন সরকার।

জালুঝনিকে ক্ষমতাচ্যুত করার কারণ তিনি বিভিন্ন বিষয়ে জেলেনস্কিরসিঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। রয়টার্স জানিয়েছে, আয়রন জেনারেল হিসাবে পরিচিত এই জালুঝনি অত্যন্ত জনপ্রিয়। তাকে অপসারণ করা ইউক্রেনের সেনাদের মনোবলকে আঘাত করতে পারে, যারা বিশাল রাশিয়া বাহিনীর বিরুদ্ধে ৬২০ মাইল ফ্রন্টলাইনজুড়ে অবস্থান ধরে রাখতে লড়াই করছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit