বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সেনেগালে নির্বাচন স্থগিতের ঘোষণায় বিরোধীদের বিক্ষোভ – গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আসন্ন ২৫ ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন রাষ্ট্রপতি ম্যাকি সল। বিরোধী সমর্থকরা সেনেগালে গণতন্ত্র রক্ষা এবং যথাসময়ে নির্বাচনের দাবিতে রাজধানী ডাকারে সমাবেশ করেন।

এই সমাবেশে ম্যাকি সলের সিদ্ধান্তের প্রতিবাদ করায় পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়ে এবং বহু নেতাকর্মী গ্রেফতার-আটকের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী আমিনাতা তোরে, সেইসাথে স্থগিত ভোটের অন্যতম প্রার্থী আন্তা বাবাকার এনগম। সোমবার (৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে সেনেগালে অনুষ্ঠিতব্য ২৫ ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন দেশটির  বর্তমান প্রেসিডেন্ট মাকাই সল। তবে কত দিন নির্বাচন স্থগিত থাকবে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি। কিছু বিরোধী দল ও নাগরিক সমাজের সংগঠনগুলো একে ‘ইনস্টিটিউশনাল ক্যু’ হিসেবে আখ্যা দিয়েছে। একটি বিরোধী জোট প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছিল।

উল্লেখ্য জানুয়ারিতে সেনেগালের সাংবিধানিক পরিষদ নির্বাচনী তালিকা থেকে কয়েক বিশিষ্ট প্রতিদ্বন্দ্বীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়। শুক্রবার বিরোধী দল সেনেগালিজ ডেমোক্রেটিক পার্টির (পিডিএস) পক্ষ থেকে নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়। কারণ, ওই দলের প্রার্থী করিম ওয়াদেকেও নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নতুন কোনো তারিখ ঘোষণা করেননি।

এর আগে সেনেগালে কখনও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার ঘটনা ঘটেনি। ডাকারের চিখ আন্তা দিওপ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নোডিয়াক ফল বলেন, আগামী ২ এপ্রিল প্রেসিডেন্ট মাকাই সলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে সংবিধান অনুযায়ী, নির্বাচন না হওয়া পর্যন্ত তাকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হবে।

বিরোধী দলের প্রার্থী খলিফা সল বলেছেন, ২ এপ্রিলের পর তিনি আর মাকাই সলকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবেন না। একে প্রাতিষ্ঠানিক ক্যু আখ্যা দিয়ে তিনি বলেছেন, এ ব্যাপারে আদালতের শরণাপন্ন হবেন। এক সংবাদ সম্মেলনে খলিফা সল বলেন, ‘আমাদের দেশ ও গণতন্ত্রের জন্য আজ আমাদের বেদনা ও দুঃখ হচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit