বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

প্রেসিডেন্ট হলে চীনা পণ্যের ওপর আরও শুল্ক বসাবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন প্রসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর বিপুল পরিমাণ কর আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় আসলে চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন ট্রাম্প। নিজের উপদেষ্টাদের সঙ্গে আলাপে এ পরিকল্পনার কথা জানান তিনি। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই শুল্কের পরিমাণ ৬০ শতাংশের বেশি হতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে চীনের ওপর আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো শুল্ক আরোপ করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে সয়াবিন, গম ও মুরগিসহ মার্কিন আমদানির ওপর শুল্ক আরোপ করে চীন।

এবার ট্রাম্প এই শুল্ক আরোপের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘আপনারা জানেন, চীনকে আঘাত করার কোনো ইচ্ছ আমার নেই। আমি চীনের পাশে থাকতে চাই। আমি মনে করি দেশটি মহৎ। কিন্তু তারা সত্যিই আমাদের দেশ থেকে ফায়দা নিয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit