বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ফিরল ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের ৩৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রান আউটে কাটা পড়ে বেন স্টোকস যখন ফিরছেন তখন ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২২০। ম্যাচ জয় থেকে ইংল্যান্ডের দূরত্বটা তখনও ১৭৯। এরপরও নাভিশ্বাস উঠে গিয়েছিল ভারতের। বেন ফোকসের সঙ্গে জুটি গড়ে ভয় ধরিয়ে দিয়েছিলেন টম হার্টলি। ভারতীয় স্পিনের বিপরীতে বেশ সাবলীল ভঙ্গিতেই রান তুলছিলেন দু’জনে। তাতে জমে উঠতে শুরু করেছিল ম্যাচ।

উপায় না পেয়ে বাধ্য হয়ে স্পিনে বদল এনে পেসার দিয়ে চেষ্টা চালালেন রোহিত শর্মা। তাতে টেস্টে রবীচন্দ্রন অশ্বিনের পাঁচশ উইকেটের মাইলফলক স্পর্শ করার অপেক্ষাটা বাড়ল বটে। তবে পরিকল্পনাটা কাজে দিল বেশ। বুমরাহর বলে মিস টাইমিংয়ে ফিরেন ৩৬ রানে থাকা ফোকস। ৫৫ রানের জুটি ভাঙার সঙ্গে শেষ হয় ইংলিশদের জয়ের স্বপ্ন। ইংলিশদের ইনিংস থামে ২৯২ রানে। তাতে ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতা টানে রোহিত শর্মার দল।

চতুর্থ দিনে ম্যাচ জিততে নতুন এক ইতিহাসই লিখতে হতো ইংল্যান্ডকে। ৩৯৯ রানের টার্গেট টপকে গড়তে হতো নতুন রেকর্ড। সে পথে হাঁটবে ইংল্যান্ড তৃতীয় দিনে অন্তত সে আভাসই মিলছিল দলটির ব্যাটিংয়ে। বাজবলের গতিতে রান তুলছিল ইংলিশরা। ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে জমা করে ফেলেছিল ৬৭ রান। তবে রং বদলায় চতুর্থ দিনে এসে। ইংল্যান্ডের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রথম সেশনটা নিজের করে নেয় ভারত। ১৯৪ রানে ৬ উইকেটে থেকে লাঞ্চে যায় সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৩৯৬ রান জমা করে ভারত। এরপর ইংলিশদের ইনিংস থামে ২৫৩ রানে। বড় লিড পায় ভারত। তার সঙ্গে আরও ২৫৫ রান যোগ করে ইংলিশদের ৩৯৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে রোহিত শর্মার দল। সেই লক্ষ্যে শেষ পর্যন্ত ইংলিশদের থামতে হয়েছে ২৯২ রানে।

ভারতের জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় টেস্টটি হতে রাজকোটে। যা মাঠে গড়াবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ভারত: ৩৯৬ ও ২৫৫ (গিল ১০৪, অক্ষর ৪৫; হার্টলি ৪/৭৭, রেহান ৩/৮৮)
ইংল্যান্ড: ২৫৩ ও ২৯২ (ক্রাউলি ৭৩, ফোকস ৩৬, হার্টলি ৩৬; বুমরাহ ৩/৪৬, অশ্বিন ৩/৭২)
ফল: ভারত ১০৬ রানে জয়ী।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit