বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ফিলিস্তিনি সংস্থার তহবিল স্থগিত করা অসামঞ্জস্যপূর্ণ ও বিপজ্জনক : জোসেপ বোরেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা ইউএনআরডব্লিউএ’র তহবিল বন্ধ করা ‘অসামঞ্জস্যপূর্ণ ও বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় জাতিসংঘের ত্রাণ সংস্থার কর্মীরাও জড়িত ছিল অভিযোগ ওঠার পরপরই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ এক ডজন দেশ সংস্থাটির অর্থায়ন স্থগিত করে।

রবিবার এক ব্লগ পোস্টে জোসেপ বোরেল বলেন, এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া অন্য কোথাও কল্পনা করা কঠিন। তিনি বলেন, ইউরোপের কোনো হাসপাতালের কিছু চিকিৎসক যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যথাযথ সব ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো সরকার কখনই স্বাস্থ্যসেবায় অর্থায়ন বন্ধ করবে না। কারণ, এটি প্রাথমিকভাবে এই পরিষেবাগুলি গ্রহণকারীদেরই শাস্তি দেবে।

বোরেল বলেন, ব্যক্তির অন্যায় কখনই পুরো জনগোষ্ঠীর সমষ্টিগত শাস্তির দিকে পরিচালিত করা উচিত নয়।

তার মতে, যদিও ইউএনআরডাব্লুএ কর্মীদের বিরুদ্ধে অভিযোগগুলি ‘গুরুতর’ এবং ‘শাস্তি ছাড়াই’ যাওয়া উচিত নয়। তিনি যুক্তি দেন সংস্থাটি ‘গাজার অভ্যন্তরে পুরো সহায়তা অভিযানের কেন্দ্রবিন্দু’ এবং জাতিসংঘের অন্য কোনো সংস্থা ইউএনআরডাব্লুএর অবকাঠামো, সরবরাহ এবং কর্মী ছাড়া অপারেশন পরিচালনা করতে পারে না।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit