বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

যুদ্ধের সম্মুখভাগে জেলেনস্কির পরিদর্শনস্থলের কাছে একাধিক বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার দেশের দক্ষিণাঞ্চলীয় রোবোতিয়েন গ্রামে সম্মুখ যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। এই সফরকালে ‘তুলনামূলক তার কাছাকাছি’ জায়গায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ এ কথা জানিয়ে বলেছেন, রোবোতিয়েনে (রুশ বাহিনীর সঙ্গে) এখন লড়াই চলছে। সে হিসেবে তুলনামূলক কাছেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আমি পরিস্থিতিকে নাটকীয় করে উপস্থাপন করব না।

ইউক্রেনীয় বাহিনী গত বছরের আগস্ট মাসে রুশ বাহিনীকে হটিয়ে জাপোরিঝঝিয়া অঞ্চলের ছোট গ্রামটি পুনরুদ্ধার করে। পাল্টা আক্রমণে এই ঘটনাকে ইউক্রেনের জন্য বড় বিজয় হিসেবে দেখা হয়েছিল। তবে এর পর থেকে গ্রামটিতে বিরামহীন হামলা চালিয়ে আসছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, জাপোরিঝঝিয়া অঞ্চলের রোবোতিয়েনে ৬৫তম সাঁজোয়া ব্রিগেডের অবস্থান। দেশ রক্ষায় নিয়োজিত সেনাদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের ধন্যবাদ জানিয়েছি এবং রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছি।

ফেসবুকে দেওয়া ভিডিওতে সামরিক পোশাকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেনাদের সঙ্গে ভূগর্ভস্থ কোনো কক্ষে সাক্ষাৎ করতে দেখা যায়।সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনাদের পুরস্কৃত করতে আজ এখানে আসতে পেরে আমি অনেক সম্মানিত বোধ করছি। কারণ, শত্রুকে প্রতিহত করা এবং এই যুদ্ধে জয়লাভ করার মতো একটি কঠিন এবং চূড়ান্ত মিশনে আপনারা নিয়োজিত।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit