বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মহাকাশে দীর্ঘ সময় থাকার রেকর্ড রুশ নভোচারী কোনোনেঙ্কোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেঙ্কো মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর বিশ্ব রেকর্ড গড়ার পথে। 

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ৫৯ বছর বয়সী কোনোনেঙ্কো মস্কোর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার (০৮৩০:০৮ জিএমটি) দিকে সর্বোচ্চ সময় মহাকাশ যাত্রায় রেকর্ড গড়বেন।

তার আগে আরেক রুশ নভোচারী গেনাদি পাদাল্কা পাঁচবারের যাত্রায় মোট ৮৭৮ দিন, ১১ ঘণ্টা, ২৯ মিনিট, ৪৮ সেকেন্ড মহাকাশে থাকার রেকর্ড গড়েছিলেন। 

আর কোনোনেঙ্কো হচ্ছেন, রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার। তিনি এবার নিয়ে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সেই পর্যন্ত তার মাহাকাশে থাকার সময় দাঁড়াবে মোট ১ হাজার ১১০ দিন।

ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায়, কোনোনেঙ্কো ৩৪ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) জন্য বাছাই করা নভোচারীদের একটি গ্রুপের অংশ হিসাবে প্রশিক্ষণ শুরু করেছিলেন।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:১৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit