বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাসের সামরিক শাখা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় মোটেও স্বস্তিতে নেই ইসরায়েলি বাহিনী। থেমে থেমে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। পরিস্থিতি খারাপ দেখে গাজায় হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ বহু পক্ষ সমঝোতায় যাওয়ার চেষ্টা করছে। হামাসের প্রধান শর্ত হচ্ছে গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। সেই সাথে অবরুদ্ধ উপত্যকাটি থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে। তবে সাময়িক যুদ্ধবিরতি চাইলেও পুরোপুরি সংঘাত বন্ধ করতে চায় না ইসরায়েল।

এর মাঝেই হামাসের সামরিক শাখা আল কাসাম রবিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ১৫ সেনাকে খুব কাছ থেকে হামলা করে হত্যা করেছে। কাসামের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গত কয়েক দিনে কাসাম যোদ্ধারা ইসরায়েলের ৪৩টি সমরযান পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। 

ওবায়দা আরো দাবি করেছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাসাম যোদ্ধারা ১৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এছাড়াও আরো এক ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈন্যকে হত্যা করেছে কাসামের স্নাইপার বাহিনী।

কাসাম মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হতাহত করতে গেল কয়েকদিনে কাসাম ব্রিগেড ১৭টি সামরিক অভিযান চালিয়েছে। এছাড়াও ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।

আবু ওবায়দা আরো জানিয়েছেন, কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি টানেলের প্রবেশ মুখেও ইসরায়েলি সেনাদের একটি দলকে উড়িয়ে দিয়েছে। এইসব অভিযানে চারটি ইসরায়েলি ড্রোন জব্দ করেছে হামাস যোদ্ধারা। তেল আবিব লক্ষ্য করে কয়েক ঝাঁক রকেট হামলা করার কথাও জানান আবু ওবায়দা। 

সূত্র: মেহর নিউজ

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:১৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit