সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

হংকংয়ে মেসি জ্বর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ইন্টার মায়ামি। আগামীকাল মেসির দল খেলবে হংকং একাদশের বিপক্ষে। তার আগে আজ অনুশীলন করেছে মায়ামি।

হংকং স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৪০ হাজার। মায়ামির অনুশীলন দেখতে গ্যালারি পূর্ণ ছিল। অনুশীলন দেখতে আসাদের আগ্রহের কেন্দ্রে ছিলেন মেসি। স্টেডিয়ামের বাইরেও অনেকে জড়ো হন। তারা ‘মেসি মেসি’ হর্ষধ্বনি তোলে।

অনুশীলনের সময় মেসিকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন মাঠে আসা ভক্তরা। স্টেডিয়ামে আসা কারও গায়ে ছিল মেসির ইন্টার মায়ামির জার্সি তো কারও গায়ে আর্জেন্টিনার জার্সি।

১৭ বছরের লি উয়েইই বলেন, ‘আমি জীবনে প্রথম মেসিকে সামনে থেকে দেখলাম। আমি খুব খুশি। তিনি আমার কাছে অনেক কিছু। আমাকে ফুটবল দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়েছেন। আমাকে ফুটবল ভালোবাসতে শিখিয়েছেন।’ লি থাকেন চীনের শেনজেনে। সেখান থেকে হংকং এসেছেন মেসিকে দেখতে।

২৮ বছরের লিউ থাকেন হংকংয়েই। লিউ বলেন, ‘মেসি এখন মায়ামিতে খেলছেন তাই আমার খুব একটা সুযোগ হবে না ভবিষ্যতে তাকে দেখার। এটাই আমার শেষ সুযোগ ছিল। সে সর্বকালের সেরা। আমার চোখে পানি চলে এসেছিল যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে।’  

আগামীকাল ইন্টার মায়ামি ও হংকং একাদশের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে গেছে।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit