বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ডুবল লা ফিনালিসিমার ভাগ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা লা ফিনালিসিমা, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের। কিন্তু ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার পর বহুল প্রতীক্ষিত ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লা ফিনালিসিমা স্থগিত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগের মধ্যে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশে সব টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ স্থগিত করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘কাতার ফুটবল অ্যাসোসিয়েশন আজ (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিতের ঘোষণা দিচ্ছে। প্রতিযোগিতা পুনরায় শুরুর নতুন তারিখ যথাসময়ে অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক মাধ্যমে জানানো হবে।’

চলমান সংঘাতের অস্থির পরিস্থিতি বিবেচনায় এই স্থগিতাদেশ কতদিন থাকবে তা স্পষ্ট নয়। ফলে লা ফিনালিসিমা আয়োজন এখন গুরুতর অনিশ্চয়তায় পড়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এখনও ম্যাচটি নিয়ে নির্দিষ্ট কোনো বিবৃতি দেয়নি। তবে তারা একটি ‘ক্রাইসিস ক্যাবিনেট’ বৈঠক করেছে, যেখানে সাম্প্রতিক সশস্ত্র সংঘাতে জড়িত বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে কর্মরত ও বসবাসরত এই খেলার পেশাজীবীদের সহায়তার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

পরে এক বিবৃতিতে বলা হয়, ‘অনেক স্প্যানিশ ফুটবল পেশাজীবী ইরান এবং বিশেষ করে আরব উপদ্বীপের বিভিন্ন দেশে কাজ করেন। ফেডারেশন সরাসরি বা পরোক্ষভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের পরিস্থিতি জানতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বড় সামরিক অভিযান’ শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার উদ্দেশ্য হলো ‘ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা।’
সেদিন সন্ধ্যায় তেহরানে নিজ দপ্তরে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। বাহরাইন, জর্ডান ও কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কাতারও হামলা প্রতিহত করেছে বলে জানায়। চার বছর পরপর অনুষ্ঠিত এই ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার সর্বশেষ চ্যাম্পিয়ন মুখোমুখি হয়। এবারের আসরে মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা ও স্পেন। ম্যাচটি পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে হওয়ার কথা।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit