বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে কি শুনেছিলেন তামিম?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। আজ সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে তামিম ইকবাল স্মৃতি রোমন্থন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কোকোকে নিয়ে। তামিম অনুতপ্ত এত বছর প্রয়াত কোকোর অবদান নিয়ে বলতে না পেরে।

আরাফাত রহমান কোকো ছিলেন ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ তৈরিতে তাঁর অবদান অনস্বীকার্য। কোকোকে নিয়ে আজ অনুষ্ঠানে তামিম বলেন, ‘কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাঁর (প্রয়াত আরাফাত রহমান কোকো) বিষয়ে। সেখানে একটা কথা বলেছিলাম যে, সত্যি আমি দুঃখিত যে তাঁর বিষয়ে আমরা এত বছর…তিনি এত অবদান রাখার পরও আমরা বলতে পারিনি। অন্তত আমি তো বলতে পারিনি, এটাই আমার মূল বার্তা ছিল।’
তামিম ক্রিকেটে প্রয়াত কোকোর অবদান তুলে ধরেন এভাবে, ‘মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে তিনি অনেক কিছু করেছেন। তবে খুবই দুর্ভাগ্য যে এত বছর তিনি যেটা ডিজার্ভ করতেন, যে প্রশংসা ডিজার্ভ করতেন, আমরা কেউ দিতে পারিনি। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট।’
অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি স্মৃতি রোমন্থন করেন তামিম। ২০১৩ সালে নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছিল তামিমের। সেদিনের স্মৃতি মনে করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এখনো মনে আছে আমি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের নিমন্ত্রণ নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল কোকো ভাইকে নিয়ে।
কথা হচ্ছিল, তখন তিনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে, দেখো ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি তাকে ওদিন বলেছিলাম যে, না, ম্যাডাম আমি বলব। তবে আনফরচুনেটলি আমিও ব্যর্থ, এত বছরে তাঁকে নিয়ে পাবলিকলি যেভাবে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, সেটা পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাঁর পরিবারের কাছে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit