শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইরানে হামলায় অংশ নিচ্ছে না অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে হামলায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। 

সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পেনি ওং বলেন, ‘আমরা এই হামলায় অংশ নিইনি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই বেশ টানাপোড়েনের মধ্যদিয়ে যাচ্ছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের হাত রয়েছে-এমন অভিযোগে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

অতীতের ইরাক যুদ্ধের মতো অনেক মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অস্ট্রেলিয়াকে দেখা গেলেও, এবারের ইরান সংকটে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিল দেশটি।

উল্লেখ্য-ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স ও এবিসি

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৬,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit