বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ‘লঙ্ঘন’। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে এ মন্তব্য করেছেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান।

শাহবাজ শরিফ বলেন, এটি একটি প্রাচীন রীতি যে, কোনও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার আত্মার শান্তি কামনা করেন এবং দেশটির জনগণের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।   

পৃথকভাবে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বলেছেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির পাশে আছে এবং তাদের ব্যথায় সমব্যথী। তিনি বলেছেন, খামেনির মতো একজন উচ্চমাপের নেতা এবং অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের চলে যাওয়া পুরো মুসলিম বিশ্ব গভীরভাবে অনুভব করবে। প্রেসিডেন্ট নিহতদের আত্মার মাগফিরাত এবং ইরানের জনগণের জন্য দোয়া করেন।

সূত্র: এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit