বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সমীকরণের কোনো বালাই নেই, দক্ষিণ আফ্রিকা তো সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। আর জিম্বাবুয়ে তো আগেই বাদ পড়েছে, আজ জিতলে তা হতো শুধুই সান্ত্বনার জয়। এমন ম্যাচে তেমন কোনো উত্তাপ না থাকারই কথা।  

রোববার (১ মার্চ) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া উইকেটে দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটার। শেষদিকে অবশ্য ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাদান্দে। এর আগে ৪৩ বলে ৭৩ রান করে আউট হয়েছেন রাজা। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। 
 
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ১৪ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক। ২ বলে ০ রান করা ডি কক ফিরেছেন প্রথম ওভারেই। অন্যদিকে মারক্রাম আউট হয়েছেন ৫ বলে ৪ রান করে। এরপর দলের হাল ধরেছেন রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন তারা। ২২ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন রিকেলটন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৪৩ রান। 
 
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ডেভিড মিলারও নিজের ইনিংস বড় করতে পারেননি। দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২২ রান করে মুজারাবানির বলে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ব্রেভিস থেমেছেন ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে। শেষদিকে ত্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে মিলে দলকে পথ দেখিয়েছেন। দুজনের ৪৩ বলে ৫৩ রানের জুটিতে ১৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
২১ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন লিন্ডে। স্টাবস অপরাজিত ছিলেন ২৪ বলে ২১ রান করে। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ১টি করে উইকেট শিকার করেছেন ব্র্যাড ইভানস ও ব্লেসিং মুজারাবানি। এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ২৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেট। আউট হওয়ার আগে ৭ বলে ৭ রান করেন মারুমানি। অন্যদিকে ১৩ বলে ১৫ রান করে ফেরেন বেনেট।

চার নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। যদিও তাকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তিনে নামা ডিয়ন মেয়ার্স। লিন্ডের বলে ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৬ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। 
রায়ান বার্ল ও টনি মুনয়োঙ্গা ফিরেছেন দ্রুতই। বার্ল ৫ বলে ৫ ও মুনয়োঙ্গা ৫ বলে ২ রান করে আউট হন। দলীয় ১৬৬ রানের মাথায় থামেন সিকান্দার রাজা।

ফেরার আগে ৪৩ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। শেষ দিকে কিছুটা লড়াই চালিয়েছেন ক্লিভ মাদান্দে। ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন করবিন বশ এবং কোয়েনা মাফাকা। ১টি করে উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া ও জর্জ লিন্ডে।

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit