সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবী করায় ক্ষোভ-প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : এরই মধ্যে অনেক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁত সংশ্লিষ্টদের দাবী, টাঙ্গাইল যেহেতু বাংলাদেশের একটি জেলা এবং প্রায় দুইশ বছর যাবৎ নিজস্ব ঐতিহ্য বহন করে সারা বিশ্বে নাম করেছে। এটা কোনভাবেই ভারতের পণ্য হিসাবে জিআই হতে পারে না। যদি ভারতের নিজস্ব পণ্য হতো তাহলে কেনো টাঙ্গাইলের তাঁত নামকরণ হয়েছে? ভারতে টাঙ্গাইল জেলা নামেও তো কোনো জেলা নাই।

দ্রুত ভারতের জিআই বাতিল করে টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের পণ্য হিসাবে জিআই স্বীকৃতির দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট এবং আন্দোলনকারীরা। টাঙ্গাইল তাঁত শাড়ি মালিক সমিতির সভাপতি রগুনাথ বসাক বলেন, টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলের ঐতিহ্য। বাংলাদের কারিগর ভারতে গিয়ে শাড়ি তৈরি করলেই সেটা ভারতের নিজস্ব পণ্য হতে পারে না। টাঙ্গাইল শাড়ি জন্ম টাঙ্গাইলে। এই শাড়ির ২০০ বছরের ঐতিহ্য রয়েছে। কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
 
এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম জানান, ভারত গত ২০২০ সালে জিআই আবেদন করলেও টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করা হয়েছে ২০১৭ সালে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য। টাঙ্গাইল শাড়ি জিআই করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক টাঙ্গাইলের তাঁত শাড়ি। প্রায় ২০০ বছর ধরে নিজস্ব ঐতিহ্য বহন করে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির স্বর্গ রাজ্য সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতীর বল্লা। আর এসব এলাকায় প্রায় সাড়ে তিন লাখ সংশ্লিষ্ট মালিক শ্রমিক রয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit