মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

টাইমড আউট বিতর্কে কী বললেন বিপিএল খেলতে আসা শানাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৮ নিদাহাস ট্রফি থেকেই নানা ঘটনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সম্পর্ক কিছুটা খারাপ। তবে সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে সাকিব আল হাসানের টাইমড আউটে লঙ্কানদের ক্ষত বেশি দগদগে। দেশটি থেকে বিপিএল খেলতে আসা ক্রিকেটারদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে শানাকা টাইমড আউট নিয়ে কথা বলে বিতর্ক তৈরি করতে চান না। বরং মাঠের বৈরিতা ভুলে বন্ধুত্বের বার্তা দিতে চান পেশাদার এই ক্রিকেটার।

সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে শানাকা বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে সবশেষ ম্যাচে দেখা হয়েছে। মুশফিক ভাইয়ের সঙ্গে অনুশীলনে দেখা হয়েছে। তারা আমাকে ওয়েলকাম করেছে। তাদের সঙ্গে সম্পর্ক এখনও খুব ভালো। এখানে এলে তাদের সাপোর্ট পাই।’বিশ্বকাপে সেরা আটে থাকতে না পারার পেছনে বড়সড় ভূমিকা রয়েছে ঐ এক টাইমড আউটের ঘটনার। যার জন্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হবে না শ্রীলঙ্কার। অবশ্য এতে ভেঙে পড়তে চান না এই অলরাউন্ডার।

 শানাকা বলেন, ‘এটা যেকোনো দলের ক্ষেত্রে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের মতো দল এবার বিশ্বকাপ খেলতে পারেনি। স্কটল্যান্ড হোক বা জার্মানি- র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো ধীরে ধীরে উন্নতি করবে, এটাই স্বাভাবিক। ভালো খেলার চেষ্টা চালিয়ে যেতে হবে। এ নিয়ে হতাশ হতে চাই না।’আপাতত বিপিএলে খেলা উপভোগ করছেন। তার দল খুলনা টাইগার্স জিতেছে সব ম্যাচ। ব্যাটে-বলে শানাকাও দুর্দান্ত। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলের সঙ্গে সরাসরি তুলনা না করলেও গেল এক যুগে বিপিএলে তারকা ক্রিকেটারের পদধূলি যে বেশি পড়েছে সেটা স্বীকার করেন তিনি।

এ বিষয়ে শানাকা বলেন, ‘চতুর্থবারের মতো বিপিএল খেলছি। খুব উপভোগ করছি। এখানে কম্পিটিশন ভালো হয়। শ্রীলঙ্কার লিগও ভালো। দুইটা টুর্নামেন্টেরই লক্ষ্য ক্রিকেটার তুলে আনা। বিপিএল থেকে ইয়াং ক্রিকেটার উঠে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করছে। এলপিএলের ক্ষেত্রেও বিষয়টা একই। পার্থক্যটা হচ্ছে বিপিএলে অনেক স্টার ক্রিকেটার আসে। ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা এখানে খেলেছে। তবে, এলপিএলে এখনও তেমনটা হচ্ছে না ‘ঢাকা ও সিলেটের তুলনায় চট্টগ্রামের উইকেটে খেলা বেশি উপভোগ করেন বলেও জানান শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit