বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

টানা পাঁচ হারের পর অবশেষে জিতল সিলেট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়েছে দলটি।

শুরুতে ব্যাট করে ঢাকাকে ১৪৩ রানের টার্গেট দিয়েছিল সিলেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ঢাকার ব্যাটাররা। টপ অর্ডারের ব্যর্থতার ভার সামলে নিতে পারেনি মিডল অর্ডারও। 

৯ নম্বরে খেলতে নামা তাসকিন আহমেদ ছোটোখাটো ঝড় তুললেও তাতে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ঢাকা। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ হয়েছে ঢাকার ইনিংস। দলটির হয়ে ১১ বলে ২৭ রান করেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া আর মাত্র একজন ব্যাটার ২০ রানের ঘর ছাড়াতে পেরেছে।

শুরুতে ব্যাট করে ১৪২ রানে থামে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ধস নামলেও তিনে নামা সমিত প্যাটেল মোহাম্মদ মিঠুনকে নিয়ে হাল ধরেন।

এই জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ পায় সিলেট। ৩২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন সমিত। আর ৪৬ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন মিঠুন।

আরিফুল হক ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। এছাড়া ১‌০ রানের ঘর পেরোতে পেরেছেন সিলেটের মাত্র একজন ব্যাটার।

ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। আর আরাফাত সানির শিকার ২।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit