বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩৬ রানে হারল মেয়েরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে গ্রুপপর্বের চার ম্যাচের চারটিতেই জয়। সেখানে শ্রীলঙ্কাকে দুইবার হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এতে সহজেই ফাইনালে বাঁধা পেরিয়ে শিরোপা ঘরের রাখার আশা দেখছিল অনেকেই। তবে সেই আশায় গুড়েবালি। দলীয় ব্যর্থতায় সেই জয়রথ থামল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের। তাও আবার ফাইনালে এসে। এতে স্বপ্নভঙ্গ শিরোপার। আগে ছন্দহীন বোলিংয়ের পর ছন্নছাড়া ব্যাটিং। এতে শ্রীলঙ্কার কাছে ৩৬ রানে হারল বাংলাদেশ। 

এর আগে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দলটি।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে কেবল ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি সুমাইয়া আক্তারের দল। বাকি ব্যাটাররা কেবলই কমিয়েছেন ব্যবধান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া। ব্যাট হাতে নৈপুণ্য দেখানোর পর বোলিংয়েও ৩ উইকেট নেন দেউমি। এতে ফাইনালে ম্যাচ সেরার খেতাবও নিজের দখলে রাখেন এই লঙ্কান অলরাউন্ডার।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit