বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

শেখ রেহানার চরিত্রে মিষ্টি জান্নাত, নেবেন না পারিশ্রমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও আবারও নতুন কাজে সরব হচ্ছেন ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পরিবার (১ ফেব্রুয়ারি) বিনা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে শেখ রেহানার চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। যদিও সিনেমার ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামকরণ হয়েছে। এরমধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে মিষ্টি জান্নাতের ভাষ্য, আসলে দীর্ঘদিন নিজের পারিবারিক কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যার কারণে চলচ্চিত্র সময় দিতে পারিনি। এবার বেশ কিছু কাজ নিয়ে ফিরতে যাচ্ছি। যার মাঝে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমা অন্যতম।

২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত চলছে প্রস্তুতি চলছে। এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয় গুণকে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা। কিছুদিন আগে চলচ্চিত্রটিতে নায়িকা অপু বিশ্বাস ১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা।  

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit