বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

৬৫৮ টাকায় মাঠে বসে বিশ্বকাপ ম্যাচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : আপনি কি ক্রিকেট ভক্ত? তবে আপনার জন্য সুখবর। বিশ্বমঞ্চে চার ছক্কার মহা-উৎসবে সামিল হতে পারবেন আপনিও। যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজের নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে মাঠে বসে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের তুমুল উত্তেজনাকরসব ম্যাচ। নিশ্চয় ভাবছেন এত টাকা কোথায় পাবেন? না, সেটিও নিয়েও খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। চাইলে বিপিএলের টিকেটের চেয়েও কম খরচে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন আপনি। আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিয়ে এমনই সুখবর দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘পাবলিক টিকিট ব্যালটের’ মাধ্যমে কাটা যাবে টিকিট। যার জন্য আবেদন করা যাবে ঘরে বসেই। চাইলে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়েও মাঠে বসে দেখতে পারবেন ম্যাচ। টিকিট কাটতে পারবেন তাদের জন্যও। প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ ৬টি টিকিটের জন্য আবেদন করতে পারবেন। আর সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। যা শুরু হচ্ছে আজ থেকে। টিকিট কাটা যাবে আগামী ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেখানে প্রতিটি টিকিটের জন্য খরচ করতে হবে সর্বনিম্ন ৬ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ ডলার পর্যন্ত। বাংলাদেশি টাকায় যা ৬৫৮ টাকা থেকে সর্বোচ্চ দাম ২৭৪২ টাকা পর্যন্ত। যা খুব সহজেই কিনতে সক্ষম হওয়ার কথা ক্রিকেট-প্রেমীদের। টিকিট প্রত্যাশীদের জন্য ৯টি ভেন্যুতে হওয়া আসন্ন বিশ্বকাপের মোট ২ লাখ ৬০ হাজার টিকিট রেখেছে আইসিসি। যার জন্য আবেদন করতে হবে tickets.t20worldcup.com এ। সেই আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে ফিরতে মেইলে জানানো হবে কিভাবে টাকা পাঠাতে হবে তাদের।

তবে আর দেরি কেন। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাওয়া ২০ দলের সবচেয়ে বড় এই আসরটি মাঠে বসে উপভোগ করতে এখনই টিকিট সংগ্রহ করে ফেলুন। ও বিশ্বকাপের সময়টাও জানিয়ে দেওয়া যাক। আগামী ১ জুন থেকে ২৯ জুন। ম্যাচ হবে মোট ৫৫টি।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit