বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বুবলীর পক্ষে অপু বিশ্বাসকে কটাক্ষ, কে এই মিমি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে নানা মন্তব্য করে প্রায় সময়ই আলোচনা-সমালোচনায় থাকেন। তারা দুজন সতীন হওয়ায় পাল্টাপাল্টি মন্তব্যকে স্বাভাবিকভাবে দেখেন ভক্তরা। সম্প্রতি বিপত্তি উঠেছে এই দুইয়ের মাঝে তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তিনি হচ্ছেন সংগীতশিল্পী নাজনীন মিমি।

ঢালিউড কুইনকে এভাবে অকথ্য ভাষায় উপস্থাপন করায় বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না নেটিজেনরা। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গায়িকার এমন আচরণ নিয়ে সমালোচনা ও চর্চা করছেন তারা। সোশ্যালে দেখা যায়, নেটিজেনরা খুব সহজেই অপু-বুবলীর ইঙ্গিতমূলক দ্বন্দ্ব বা ঝগড়া মেনে নিলেও মানতে পারছেন না দুজনের মাঝে মিমিকে। কেউ কেউ দাবি করছেন, ছোট বোনের বৈবাহিক সম্পর্কে অপু বিশ্বাসকে টেনে বিতর্কিত কথা বলে আলোচনায় আসতে চাচ্ছেন মিমি। মূলত ভাইরাল হওয়ার জন্য এ পন্থা অবলম্বন করছেন বলেও অভিমত নেটিজেনদের।

এদিকে গায়িকা মিমি ক্যারিয়ারে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন। তিনি অবশ্যই শাকিব-অপুর বৈবাহিক সম্পর্কের কথা জানেন। দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্কের বিষয়টি না জানার কথা নয় মিমির। সংগীত কিংবা শোবিজ ইন্ডাস্ট্রি-মিডিয়ার অধিকাংশ মানুষই জানেন শাকিব-অপু বিবাহিত। বিষয়টি গায়িকা মিমিও জানতেন। এর পরও শাকিব সম্পর্কে বুবলীকে সতর্ক করেননি কেন? নেটিজেনদের এমন নানা মন্তব্য থাকলেও এ নিয়ে এখনো শাকিব-অপু-বুবলী কাউকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit