ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি পাকিস্তানের মাওলানা আহম্মদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমা মাঠে আজ দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ।
বৃহস্পতিবার সকাল থেকে ময়দানের প্রতিটি খিত্তায় আগত মুসল্লিদের উদ্দেশে তালিম শুরু হয়েছে। সকালে সমবেত মুসল্লিদের উদ্দেশে উদ্বোধনী ও তালিমি বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। এবারের ইজতেমায় বিশ্বের ৮৫ দেশের প্রায় ৪-৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫৮