বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

যৌনপল্লির কাহিনি, ফার্স্ট লুকে যেমন ৬ নায়িকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর এবার যৌনপল্লির কাহিনি নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সঞ্জয়লীলা বানসালি। ‘হীরামান্ডি’ নামে এ সিরিজে বলিউডের ছয় নায়িকাকে এক করেছেন এই নির্মাতা।

যৌনকর্মীদের পাশাপাশি ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটও জায়গা করে নেবে কিছুটা। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সানজিদা শেখ।  

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে সিরিজটির ফার্স্টলুক টিজার। ১ মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে বানসালীর চেনা ঢঙের আভাস পাওয়া গেছে। টিজারে অবশ্য তাদেরকে একঝলক দেখানোর চেয়ে আর বেশি কিছু প্রকাশ করা হয়নি।

সিরিজটি নিয়ে সঞ্জয়লীলা বানসালির ভাষ্য, ‘হীরামান্ডি’ আমার নির্মাণ ক্যারিয়ারে অন্যতম মাইলফলক। লাহোরের যৌনপল্লির ওপর এই ধাঁচে এটি মহাকাব্যিক সিরিজ হতে যাচ্ছে। এটি একটি উচ্চাভিলাষী, বিশাল এবং সবকিছু ছাড়িয়ে যাওয়া সিরিজ, এজন্য আমি নিজেও নার্ভাস।

এটি বানসালির স্বপ্নের প্রজেক্ট। দীর্ঘ ১৪ বছর ধরেই সিরিজের ব্যাপারে পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। অবশেষে তা নেটফ্লিক্সের মাধ্যমে আসছে বৈশ্বিক দর্শকের সামনে। তবে এখনও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit