সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বইমেলার প্রতিবারের ‘ডিস্টার্ব সঙ্গী’ আকস্মিক বৃষ্টি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গত এক দশক ধরে অমর একুশে বইমেলার প্রতিবারের যেন ‘ডিস্টার্ব সঙ্গী’ আকস্মিক বৃষ্টি! এমনকি করোনা মহামারীর সময় বইমেলা পিছিয়ে দেয়া হলেও বৃষ্টি ঠিকই সঙ্গী হয়েছে বইমেলার। সেই ২০১৪ সাল থেকেই বইমেলার উৎসব কে ম্লান করে দিতে ফেব্রুয়ারি মাসের কোন না কোন সময় উপস্থিত বৃষ্টি।২০১৫,২০১৬ ,২০১৭ থেকে এ দৃশ্য দেখা গেছে। এমনকি করোনা মহামারীর সময় ২০২১ সালে ফেব্রুয়ারি মাসের পরিবর্তে মার্চ মাসে বইমেলার আয়োজন করা হয়। তখনো বৃষ্টি এসেছিল। পরবর্তী বছর ২০২২ সালে ১৬ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করা হলেও তখনও বৃষ্টি আসতে ভুল করে নি।

সর্বশেষ আজ ১ফেব্রুয়ারি ভোররাতে হঠাৎ বৃষ্টিতে এলোমেলো হয়ে যায় বইমেলার প্রস্তুতি।ফলে বই প্রকাশকারীরা ঠিক মতো বইয়ের স্টল তৈরির কাজ শেষ করতে পারেননি। অনেক বই নষ্ট হয়ে গেছে।পাঠকের আগমন জমজমাট ছিল না। অথচ এবার মেট্রোরেলের কারণে বইমেলায় পাঠকদের সমাগম বেশি হবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকেই হঠাৎ বৃষ্টিতে হতাশ প্রকাশকরা।

ঝিনুক প্রকাশনীর বিক্রয় কর্মী নাদিম খাঁন নিলয় জানান,”গত রাতে ( আজ ভোর রাতে) হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় অনেক বইয়ের স্টল। অনেক বই নষ্ট হয়ে যায়।আজ সারাদিন বৃষ্টি ছিল না। মাগরিবের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে।ফলে পাঠকদের সমাগম কম”।

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit