রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে ১ জন গ্রেফতার 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ ( দুই) কেজি গাজাসহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হল কিশোরগঞ্জ জেলার প্যারাকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া। 
গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।  পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit