বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনো গিমারায়েস ও এন্দ্রিকের গোলে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগান ব্রুনো গিমারায়েস। বল কাড়ার পর নিচু শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

তবে ব্রাজিলের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফেরায় মিসর। মারকিনিওসের দুর্বল পাস থেকে বল পেয়ে যান মোস্তাফা জিকো। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি।

সমতায় ফেরার পর আরও কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে মিসরের গোলরক্ষক মোস্তাফা শুবির দারুণ কিছু সেভে ব্যবধান বাড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।

বিরতির পর একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় বদল করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নামানো হয় ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। বদলি হিসেবে নেমেই ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ডান প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলেন রাফিনিয়া। তার বাড়ানো বল থেকে দারুণ এক শটে দূরের কোণে বল জড়িয়ে দেন এন্দ্রিক। সেটিই শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে থাকে।

এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে কার্লো আনচেলত্তির দল।

আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২৬/সকাল ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit