বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি প্রিয় নবীর সুন্নত পালনের মধ্যে রয়েছে মুক্তি দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬

ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আজ রবিবার (৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২৬/সকাল ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit