বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক :  আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচগুলোর দিনই ইরান দলকে মার্কিন মাটিতে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই সেদেশ ত্যাগ করতে হবে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন। 

তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান সংঘাত ও উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বৈরী পরিস্থিতির কারণে ইরান দল তাদের পূর্বনির্ধারিত ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টুসন শহর থেকে সরিয়ে বর্তমানে মেক্সিকোতে নিতে বাধ্য হয়েছে। তারা এখন মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে। 

ভিসা সংক্রান্ত এই কঠোর বিধিনিষেধের ব্যাখ্যা দিয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূত আবুলফজল পাসান্দিদেহ সাংবাদিকদের বলেন, “আমাদের কেবল ম্যাচের দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং খেলা শেষ করে সেই দিনই আমাদের মার্কিন মাটি ত্যাগ করতে হবে।” 

চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের তিনটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটল শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে প্রতিটি ম্যাচের দিনই ইরান দলকে মেক্সিকো থেকে উড়ে গিয়ে ম্যাচ খেলে আবার ওই রাতেই মেক্সিকোতে ফিরে আসতে হবে। 

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২৬/সকাল ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit