শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : বিয়ের ৪ দিনের মাথায় বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম সাগর (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজার থেকে প্রজেক্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর একই এলাকার সৌদি আরবপ্রবাসী বেলাল হোসেনের ছেলে।

নিহত যুবকের স্বজনেরা জানান, গত মঙ্গলবার নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর স্ত্রীকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।

শুক্রবার রাতে বন্ধু রিফাতকে বাড়ি পৌঁছে দিতে একই মোটরসাইকেলে রওনা হলে পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাইমুন ও তাঁর বন্ধু রিফাত গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আহত রিফাত বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে সাগরের লাশ দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো নুরুল হাকিম বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২৬/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit