শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সচেতন রই-সাইবার স্মার্ট হই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক  সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে  খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাইবার নিরাপত্তা কর্মশালায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন’র সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

উন্মুক্ত আলোচনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্কুলের আসা-যাওয়ার সময় বিভিন্ন ধরনের সমস্যাগুলো তুলে ধরেন এবং বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,স্কুলে আসা-যাওয়ার সময় কোন অটোচালক কিংবা বখাটে ছেলেরা শিক্ষার্থীদের ছবি তোলা,খারাপ অঙ্গভঙ্গিসহ নানান ভাবে হেনস্থা করার চেষ্টাকারীদের চিহ্নিত করে রাখা এবং জরুরি নাম্বার ৯৯৯ এ কল দেয়া। শিক্ষার্থীদের কোন ধরনের ইভটিজিং সহ বিভিন্ন হেনস্থার চেষ্টা করা হয়,তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যত বড় হোকনা কেন কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়ে তিনি আরো বলেন, শহরের বিভিন্ন ধরনের নির্জন রাস্তা ববং ঝুঁকিপূর্ণ স্থানে পৌর সভা’র কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন করার আশ্বাস দেন তিনি।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার  অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. তফিকুল আলম, খাগড়াছড়ি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমাসহ শিক্ষক, শিক্ষার্থী,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit