বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছায় উপ-স্বাস্থ্য কন্দ্রের চালে গাছ পড়ে স্বাস্থ্য সেবা ব্যাহত! যেন দেখার কেউ নেই

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাশাপোল উপ-স্বাস্থ্য কেন্দ্রের চালের উপর গাছ পড়ে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। যেন দেখার কেউ নেই। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সরেজমিনে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এদিকে ঘটনার চারদিন পার হলেও গাছটি অপসারণ করতে পারেনি কর্তৃপক্ষ। উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে অফিস করলেও ভয়ে সেবা নিতে যাচ্ছেনা রোগীরা।

জানা যায়, উপজেলায় চারটির মধ্যে পাশাপোল ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রটি পাশাপোল বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত। পাশাপোল ইউনিয়নের হাজার-হাজার নারী-শিশু ও সর্বস্তরের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটি। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের চালের উপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি বিশাল আকারের বড়গাছ পড়ে রয়েছে। যে কারণে এ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা দারুণ ভাবে ব্যাহত হচ্ছে।

পাশাপোল উপ-স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক দিলরুবা ইয়াসমিন জানান, স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি দৃষ্টিনন্দন কৃষ্ণচুড়া গাছ ছিল। যে গাছটি যুগ যুগ ধরে সৌন্দর্য ছড়িয়েছে এলাকায়। গাছটি গত ২৯ জানুয়ারি মধ্যরাতে উপড়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রের চালের উপর পড়ে যায়। যা ঝুঁকিপূর্ণ ভাবে সেবা কেন্দ্রের টিনের চালেরউপরে চাপা পড়ে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তিনদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় অফিস করলেও ভয়ে সেবা নিতেআসেনি রোগীরা।

এ ব্যাপারে পাশাফোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, গাছটি দ্রুত সরানো ব্যবস্থা করা জরুরী। কারণ এই এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। গাছটি বিপজ্জনক অবস্থায় চালের উপরে পড়ে রয়েছে। সেই কারণে রোগীরা সেবা নিতে পারছেনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার লাকি বলেন, গাছটি অপসারনের জন্য ইতিমধ্যে বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। অনুমতি পেলে উপড়ে পড়া কৃষ্ণচুড়া গাছটি সরানোর ব্যবস্থা করা হবে। বনবিভাগের ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি আবেদন পেয়ে উপজেলা বনবিভাগের পক্ষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই গাছটি সরানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit