শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানে কাসসাম ব্রিগেডের হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কাসসাম ব্রিগেড বলছে, তারা পশ্চিম তীরে ইসরায়েলি গাড়িতে হামলা চালিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা এক্স-এ এক পোস্টে বলেছে, তাদের বাহিনী ‘বিস্ফোরক ডিভাইস এবং অস্ত্র’ দিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহর তুবাসে প্রবেশকারী ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী তুবাস শহরসহ অধিকৃত পশ্চিম তীরে প্রতিদিনই অভিযান ও গ্রেফতার অভিযান চালিয়ে আসছে।

গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷

এদিকে গত দুই দিন ধরে, গাজা উপত্যকা জুড়ে তীব্র বোমা হামলা সত্ত্বেও, গাজার ফিলিস্তিনিরা সম্ভাব্য যুদ্ধবিরতির প্রত্যাশা করছে৷

আল জাজিরার প্রতিনিধির বক্তব্য অনুসারে, গাজাবাসী একটি চুক্তির জন্য এত আগ্রহী কারণ, ‘তারা ক্লান্ত।’ তারা বাড়ি ফিরে যেতে চায় এবং শান্তিপূর্ণ দিন কাটাতে চায়।

যদিও এখন পর্যন্ত হামাসের অবস্থান হলো, অবিলম্বে যুদ্ধবিরতি না হলে কোনো চুক্তি হবে না। 

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit