শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট দিয়ে রাশিয়ার সেই উড়োজাহাজ ভূপাতিত করে ইউক্রেন : পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে উড়োজাহাজটি ভূপাতিত করে ইউক্রেন। 

 ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধৃত করে বলেছে, উড়োজাহাজটি ভূপাতিত করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেম দ্বারা।

পুতিন এটিকে একটি ‘সুপ্রতিষ্ঠিত’ সত্য বলে অভিহিত করে বলেছেন এই তথ্য প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পর্যালোচনা দ্বারা নিশ্চিত করা হয়েছে।

এর আগে রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, বিধ্বস্ত হওয়ার স্থানে এক বা একাধিক ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে।

এ ঘটনায় চলমান তদন্তের ফলাফল নিয়ে রুশ তদন্তকারীরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো সংবাদমাধ্যম তাসকে জানিয়েছে, উড়োজাহাজটির ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ইচ্ছাকৃতভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

আরেকটি সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit